
ঢাকা, বাংলাদেশ; ৭ এপ্রিল, ২০২৬:
'সমন্বিত স্বাস্থ্যসেবা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে রাজধানীর মিরপুর ডিওএইচএস, ঢাকা, বাংলাদেশ এ অবস্থিত 1One Foundation/Organization,USA এর যৌথ উদ্যোগে এবং MedSys Soft Ltd এর সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন 1One Foundation/Organization এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান/প্রেসিডেন্ট জনাব আব্দুল্লাহ আল আহাদ ও সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ হাবিবুর রহমান।
গোলটেবিল আলোচনায় অংশগ্রহণ করেন যথাক্রমে সর্বজনাব ডা: আজিজুল্লাহ এম নুরুজ্জামান সাবেক পরিচালক ও ভারপ্রাপ্ত মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, ড. নাজমা বি. আহমেদ সাবেক ইকুইটেবল এক্সেস এডভাইজার শিক্ষা মন্ত্রণালয়, ডা: ফারজানা ইসলাম চীপ অফ অপারেশন আস্থার ঠিকানা, ডা: নাসিম মুসা সিনিয়র কনসালটেন্ট সুপিরিয়র এআরটি অ্যাডভান্স লিমিটেড, প্রিন্সিপাল এম আর করিম টেলিমেডিসিন রিসার্চার, কবি শাহ ওলিউল্লাহ ফরহাদ ইনোভেটর টাচ মেথড (সেজদা হিলিং) ও থ্রি ল্যাংগুয়েজ কনসেপ্ট, মোঃ লুৎফর রহমান ন্যাচারোপ্যাথি প্র্যাকটিশনার, মিসেস হোসনে আরা বেগম রিসার্চার, তাজকেরা খায়ের বিশেষজ্ঞ ন্যাচারোপ্যাথি, মোঃ ফারুক হোসেন স্টিম সেল বিশেষজ্ঞ, ফার্মাসিস্ট মোজাম্মেল মিয়াজী, এম এ হোসেন তুষার প্রমূখ।
গোলটেবিল আলোচনা সভায় বর্তমান সময়ের স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও প্রচলিত চিকিৎসা পদ্ধতির সমন্বয় বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আলোচনার বিষয়বস্তুর মধ্যে ছিল: ন্যাচারোপ্যাথি,আকুথেরাপি আয়ুর্বেদ, ইউনানি, হোমিওপ্যাথি, এ্যালোপ্যাথি,টেলিমেডিসিন, ইয়োগা, হিলিং প্রভৃতি।
আলোচকবৃন্দ একটি সুস্থ্য জাতি গঠনে শুধুমাত্র একটি নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতির ওপর নির্ভর না করে বিভিন্ন কার্যকর চিকিৎসা পদ্ধতির সমন্বিত প্রয়োগ বিষয়ের উপর বিশেষভাবে গুরুত্বারোপের পাশাপাশি প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে টেলিমেডিসিনসহ প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় সমন্বিত চিকিৎসা ব্যবস্থার আইনি ও ব্যবহারিক বিভিন্ন দিক তুলে ধরেন।
অংশগ্রহণকারীরা প্রযুক্তির সহায়তায় স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রিত অতিথিবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সংস্থার পরিচালক সর্বজনাব জান্নাতুল ফেরদৌসী ও এম এ সোহেল আহমেদ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved