সপ্তাহে তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৭ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে সর্বোচ্চ তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৬ টাকা ৮ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে বাংলাদেশ অটোকারস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা একমি পেস্টিসাইড লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৯০ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রানার অটোমোবাইল, কেডিএস এক্সেসরিজ, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, লিগাসি ফুটওয়ার, টেকনো ড্রাগ লিমিটেড ও শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved