ঢাকা, ০৬ এপ্রিল ২০২৬:
আইএফআইসি ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়ন এর যৌথ উদ্যোগে পরিচালিত রমজান ক্যাম্পেইন ২০২৬ এর র্যাফেল ড্র অনুষ্ঠিত হলো। “রেমিট্যান্স আনুন, পুরস্কার জিতুন!” এই স্লোগানে পবিত্র রমজান মাসজুড়ে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে সারাদেশব্যাপী আইএফআইসি ব্যাংকে রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহকরা পেয়েছেন নিশ্চিত উপহার। আজকের এই অনুষ্ঠানে উক্ত ক্যাম্পেইনে রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহকদের মধ্য থেকে র্যাফেল ড্রয়ের মাধ্যমে তিনজন ভাগ্যবান বিজয়ীদের নির্বাচিত করা হয়।
৬ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার ঢাকাস্থ আইএফআইসি টাওয়ারে অনুষ্ঠিত র্যাফেল ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসির উপ ব্যবস্থাপনা পরিচালক এন্ড চিফ ইনফরমেশন অফিসার ও ক্যামলকো জনাব মোঃ মনিতুর রহমান; উপ-ব্যবস্থাপনা পরিচালক চিফ ক্রেডিট অফিসার জনাব মোঃ রফিকুল ইসলাম; চিফ অব ব্রাঞ্চ বিজনেস ও হেড অব অপারেশন্স জনাব হেলাল আহমেদ ও ব্যাংকের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ওয়েস্টার্ন ইউনিয়ন বাংলাদেশ এর পক্ষে তাদের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্ল্যেখ্য, শীঘ্রই নির্বাচিত ভাগ্যবান বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে আকর্ষনীয় পুরষ্কারসমূহ হস্তান্তর করা হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved