মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রমের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী (সিএ) সোহেল রানার বিরুদ্ধে। এ সময় সাংবাদিকদের সঙ্গে রূঢ় আচরণের অভিযোগও পাওয়া গেছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
সাংবাদিকদের অভিযোগ, জ্বালানি সংকট মোকাবিলায় জেলা প্রশাসনের উদ্যোগে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম চলছিল। সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলমান এ কার্যক্রমকে কেন্দ্র করে সাধারণ মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। এতে ভোগান্তির শিকার হন অনেকে।
এ পরিস্থিতির সংবাদ সংগ্রহ করতে গেলে দৈনিক সমকালের সাংবাদিক তানভির সোহেলকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ সোহেল রানা বাধা দেন। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তিনি অফিসে প্রবেশ নিয়ে প্রশ্ন তোলেন এবং অশালীন ভাষায় কথা বলেন বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারকে তাৎক্ষণিক মুঠোফোনে অবহিত করা হলে তিনি বলেন, সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। কেন এমন ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হবে। তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved