
ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ডক্টরস ক্লাব অব ভৈরব সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফ্যাসিয়াল সার্জন সহযোগী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মাসুদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেডিসিন, ডায়াবেটিস, মা ও শিশু, গাইনি ও প্রসূতি রোগে বিশেষ অভিজ্ঞ ডা. মুহাম্মদ নজরুল ইসলাম।
১৯ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথপুর লক্ষ্মীপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে জান্নাত রেস্টুরেন্টে ভৈরবের স্থানীয় শতাধিক ডাক্তারদের অংশগ্রহণে ও তাদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
কমিটি গঠনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ভৈরবের প্রবীণ চিকিৎসক, প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. ফারুক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প. প. কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর, বক্ষব্যাধি রোগ বিশেষজ্ঞ লায়লা বেগম, সার্জারি বিশেষজ্ঞ ডা. মাসুদ, গাইনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার শেফালি আক্তার ও উম্মুল খায়ের মাহমুদা সুমি, সহযোগী অধ্যাপক শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজুর রহমান, ভৈরব সেন্ট্রাল হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ডা. মিজানুর রহমান কবীর, সহযোগী অধ্যাপক দন্ত রোগ বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান অপু প্রমুখ।
নবগঠিত কমিটি গঠনের পূর্বে আহ্বায়ক কমিটি ও অতিথি ডাক্তারদের নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, রোগীদের স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল ও তাদের অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে ডক্টরস ক্লাব অব ভৈরবের ডাক্তাররা।
নবগঠিত কমিটিকে শক্তিশালী করতে দ্রুত সময়ের মধ্যে ডাক্তারদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
অপরদিকে কমিটি গঠন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকল ডাক্তার সহযোগিতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved