এখন পর্যন্ত ৪১ লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। আর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই–রিটার্ন সিস্টেমে প্রায় ৫০ লাখ করদাতা নিবন্ধন নিয়েছেন।
সোমবার (১৬ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
৩১ মার্চ পর্যন্ত ব্যক্তিশ্রেণির করদাতারা তাঁদের সারা বছরের আয়–ব্যয়ের খরচ জানিয়ে আয়কর রিটার্ন দিতে পারবেন। তবে ওই সময়ের মধ্য কেউ যদি রিটার্ন দিতে না পারেন, তাহলে অনলাইনে সময় বাড়ানোর আবেদন করতে পারবেন বলে এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে ৯০ দিন পর্যন্ত সময় বাড়ানো যাবে। সময় বাড়ানোর আবেদন অবশ্যই ৩১ মার্চের মধ্যে করতে হবে।
চলতি বছরে কিছু ব্যতিক্রম ছাড়া সব করদাতার অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। এনবিআরের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন নিয়ে আয়কর রিটার্ন জমা দেওয়া যায়।
বর্তমানে ১ কোটি ২০ লাখের মতো কর শনাক্তকরণ নম্বরধারী আছেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved