
ফাস্টলিড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পারিচালকদের বিরুদ্ধে প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা।
মঙ্গলবার (২৪ মে) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) অডিটোরিয়াম রুমে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা সংবাদ সম্মেলনে এ কথা জানান।
ক্ষতিগ্রস্তরা বলেন, ফাস্টলিড সিকিউরিটিজ ডুপ্লিকেট সফটওয়্যার ব্যবহার করে জালয়াতির মাধ্যমে তারা বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি করে দেয়। ফাস্টলিড সিকিউরিটিজ হতে আমরা কখনো কোনো এসএমএস পেতাম না এবং কোনো মেইলও পেতাম না। তাদের কাছে জানতে চাইলে তারা বলতেন, দ্রুত সবকিছু সমাধান হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমরা অন্যান্য হাউজে বিও একাউন্ট করে শেয়ার ট্রানস্ফার করতে চাইলে তা পারিনি। পরে জানতে পারি বিএসইসি থেকে ফাস্টলিড সিকিউরিটিজের লেনদেন ২০২১ থেকে বন্ধ রয়েছে। হাউজ বন্ধ থাকলেও ডুপ্লিকেট সফটওয়্যার ব্যবহার করে শেয়ার লেনদেন করতেন তারা।
তারা বলেন, গত ২০ জানুয়ারি আমরা সিআরও সিএসই বরাবর শেয়ার হস্থান্তরের জন্য আবেদন করি। সিডিবিএল থেকে আমাদের জানানো হয় আমাদের একাউন্টে কোনো শেয়ার নেই। আমরা বাধ্য হয়ে বিএসইসিতে অভিযোগ করি, আমাদের শেয়ার অন্য হাউজে ট্রান্সফার করার জন্য। দীঘদিন অতিবাহিত হলেও চিটাগাং স্টক এক্সচেঞ্জ আমাদের কোনো শেয়ার হস্তান্তর করেনি।
বিনিয়োগকারীরা আরও বলেন, আমাদের ৩০ জন বিনিয়োগকারী থেকে প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করেছে তারা। আমরা এখন পথে বসার উপক্রম হয়েছি। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিএসইসি এবং সিএসইতে যোগাযোগ করার পরেও কেউ আমাদের কোনো সদুত্তর দেয়নি। বাধ্য হয়ে আমরা সংবাদ সম্মেলন করছি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved