রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী বালারহাট এলাকায় অভিযান চালিয়ে দুই ভারতীয় যুবকসহ এক বাংলাদেশি যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি বালারহাট সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিক ও তাদের সহযোগী এক বাংলাদেশি যুবককে হাতেনাতে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে বাংলাদেশি যুবকের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
আটকরা হলেন—ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নট্টবাড়ী এলাকার আখিরুল খন্দকার (২২), সাহেবগঞ্জ থানার কিশামত করলা এলাকার ফারুক মিয়া (২২) এবং ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল এলাকার আয়নাল হক (২৬)।
ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম জানান, আটক তিনজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, আটক দুই ভারতীয় নাগরিকের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিএসএফকে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের হস্তান্তর করা হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved