বিপ্লব কুমার দাস, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর -৪' আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। তিনি বলেন,দেশের যুব সমাজকে বাঁচাতে মাদককে সমুলে বিনাশ করতে হবে। তিনি আজ বিকেলে ভাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দের পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন।
ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু-জাহের-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর-৪ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল তার বক্তব্যে ভাঙ্গা উপজেলার সার্বিক উন্নয়নে সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved