সুমন শাহ্ , বিশেষ প্রতিনিধি (ক্রাইম): র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ আনুমানিক ২৩.৪০ ঘটিকায় র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি ঢাকার তুরাগ থানাধীণ কামারপাড়া ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ সংলগ্ন তাহের মোল্লা হোটেল এন্ড রেস্টুরেন্টের পাশে ভান্ডারীর মাঠের সামনে পাকা রাস্তার উপর ০১ টি কার্ভাট ভান যোগে মাদক দ্রব্য গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ আব্দুল মালেক @ মালেক খলিফা (৪০), পিতা-মৃত আব্দুস সাত্তার, গ্রাম-খেপুপাড়া, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালী এবং ২। মোঃ রাসেল (২৮), পিতা-আমির হোসেন, গ্রাম-ধনিয়াগুটাউন, থানা-ভোলা সদর, জেলা-ভোলাদের’কে গ্রেফতার করা হয়। এ সময় ধৃত আসামীদের নিকট হতে ৮৬ কেজি মাদক দ্রব্য গাঁজা যার আনুমানিক মূল্য ২৫,৮০,০০০/-(পঁচিশ লক্ষ আশি হাজার) টাকা, ০১ টি BLUE/YELLOW রংয়ের ASHOKE LEYLAND ব্র্যান্ডের কার্ভাড ভ্যান, ০৩ টি বাটন মোবাইল ফোন এবং ০২ টি সীম কার্ডসহ উদ্ধার করা হয়।
ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে। তারা বিভিন্ন সময় সুকৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য পরিবহন করে রাজধানী ঢাকা এবং গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে থাকে।
গ্রেফতারকৃত আসামীদের'কে ডিএমপি ঢাকার তুরাগ থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved