আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে আয়কর-সম্পর্কিত বিভিন্ন আইন ও বিধি সংশোধন, সংযোজন বা পরিবর্তনের জন্য দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিদের কাছ থেকে প্রস্তাব ও সুপারিশ আহ্বান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের কাছে ইতিমধ্যেই তাদের প্রস্তাব ও সুপারিশ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। করব্যবস্থাকে আরও যুগোপযোগী ও অংশীদারত্বমূলক করার লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এটি নতুন সরকারের প্রথম বাজেট।
চিঠিতে ব্যবসায়ী সমিতি, চেম্বার ও প্রতিষ্ঠানের কাছে নতুন প্রস্তাবের পক্ষে যৌক্তিক মতামত প্রদানের জন্য বলা হয়েছে। আয়কর, শুল্ক ও ভ্যাট বিষয়ে প্রস্তাব ও সুপারিশ করার জন্য ছকও সংযুক্ত করা হয়েছে।
১৫ মার্চের মধ্যে সুপারিশ ও প্রস্তাব পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। পেনড্রাইভে প্রস্তাব দেওয়া যাবে এবং সরাসরি ই-মেইলের মাধ্যমে প্রস্তাব-সুপারিশ পাঠানো সম্ভব।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটটি বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম বাজেট। এতে নতুন সরকারের অর্থনৈতিক দর্শনের প্রতিফলন হবে। এছাড়া রাজস্ব আদায় বৃদ্ধির এবং রাজস্ব খাতে সংস্কারের বড় চ্যালেঞ্জ রয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved