দেশের ৮ বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ১২ কোটি ৩০ লাখ (১২৩ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (২২ ফেব্রুয়ারি) ক্রয় করা এসব ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। ডলার কেনার ক্ষেত্রে কাট-অফ হারও ছিল ১২২ টাকা ৩০ পয়সা। বাংলাদেশ ব্যাংকের গণমাধ্যম বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি ১৯ বাণিজ্যিক ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ (১৭১ মিলিয়ন) মার্কিন ডলার, ৯ ফেব্রুয়ারি ১৯ ব্যাংক থেকে ২০ কোটি ৯০ লাখ (২০৯ মিলিয়ন), ৫ ফেব্রুয়ারি ১৬ ব্যাংক থেকে ১৯ কোটি ৬৫ লাখ (১৯৬.৫ মিলিয়ন), ৪ ফেব্রুয়ারি ১৬ ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ (১৭১ মিলিয়ন) এবং ২ ফেব্রুয়ারি ১৬ ব্যাংক থেকে ২১ কোটি ৮৫ লাখ (২১৮.৫০ মিলিয়ন) মার্কিন ডলার ক্রয় করেছিল বাংলাদেশ ব্যাংক। এসব ডলারের বিনিময় হারও ১২২ টাকা ৩০ পয়সা ছিল।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “আজ আমরা ৮টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২.৩০ টাকা কাট-অফ রেটে মোট ১২৩ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছি। ফলে চলতি ফেব্রুয়ারি মাসে মোট ক্রয়ের পরিমাণ দাঁড়ালো এক হাজার ৪৪৮ মিলিয়ন মার্কিন ডলার।”
চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক মোট ৫ হাজার ৩৮১.৫০ মিলিয়ন (৫৩৮ কোটি ১৫ লাখ) মার্কিন ডলার ক্রয় করেছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved