
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও তিনদিনব্যাপী বইমেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা বারোটার সময় আলমডাঙ্গা শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জাতীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ। ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠা করতে পেরেছি। এই আত্মত্যাগের কারণেই বাংলা ভাষা আজ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার এবং সেই চেতনা ধারণ করার আহ্বান জানান। এছাড়াও তিনি চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গাকে দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত মাদকমুক্ত আসন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ মেহেদী, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানি ইসরাইল, চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা যুব জামায়াতের সভাপতি নুর মোহাম্মদ টিপু, জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিকুল ইসলাম বকুল ও সাধারণ সম্পাদক মামুন রেজা। এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পৌর জামায়াতের আমির মাহের আলী, নাগরিক উন্নয়ন কমিটির সহ-সভাপতি ও দৈনিক মাথাভাঙ্গার ব্যুরো প্রধান রহমান মুকুল এবং সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে প্রধান অতিথি তিনদিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির আয়োজনে এই উন্মুক্ত বইমেলা তিন দিন চলবে। আয়োজকরা জানান, বইমেলায় বিভিন্ন প্রকাশনার স্টল থাকছে এবং সকল বইপ্রেমীকে মেলায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved