
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, জামায়াত-এনসিপি বাংলা ভাষা ও বাংলাদেশের বিরোধী। তার প্রমাণ তাদের স্লোগানে-কর্মে প্রতিনিয়ত তারা দিচ্ছে। শুধু এখানেই শেষ নয়; ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর জুলাই সনদ বিতর্ক তুলে একের পর এক কর্মসূচির মাধ্যমে জামায়াত-এনসিপির ১১ দলীয় জোট প্রমাণ করেছে দেশবিরোধী ও তাদের সমর্থকরা দেশে শান্তি চায় না। শান্তি চাইলে এই রমজানে অন্তত দ্রব্যমূল্য কমানোর দাবিতে কথা বলতো। ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে ২০ ফেব্রুয়ারি বেলা ১১ টায় ‘ভাষার মাসে উর্দুতে স্লোগান এবং আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধিরা বুঝে গেছে ছাত্রদেরকে কাজে লাগিয়ে ইউনূস মূলত তার বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলো থেকে ক্ষমা পাওয়ার ব্যবস্থা করেছিলেন। কোটা বা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে মানুষকে বোকা বানিয়ে আমাদের বায়ান্ন-একাত্তরকে ম্লান করে দিয়ে ডিপ স্টেটের প্রেসক্রিপশন বাস্তবায়ন করেছেন। যে কারণে আজ জাতি অর্থনৈতিকভাবে দেউলিয়া, সামাজিকভাবে সহিংস আর সুশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত।
সভায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় নেতৃবৃন্দ বলেন, আজ ভাষার মাসে সংসদে ইংলিশ লেখা জার্সি পরে যারা সংসদে যাচ্ছে এমপি পদে শপথ নিতে, তারা শুধু দেশ বিরোধীই না, বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতি-শিক্ষা-
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved