ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করা শপথ নিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয় এনসিপি।
মঙ্গলবার বেলা দেড়টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান হয়। শপথের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এনসিপির সংসদ সদস্যদের শপথবাক্য পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
এর আগে এনসিপির সূত্র জানিয়েছিল, নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নাও নিতে পারেন৷ বিএনপির জয়ী সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এ কথা ভাবছেন তাঁরা৷ তবে বিষয়টি চূড়ান্তভাবে জানায়নি এনসিপি।
জামায়াত দুপুরে জাতীয় সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয় ।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved