
গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) সংসদীয় আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত হয়েছেন। বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রাপ্ত ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে উল্লেখযোগ্য ব্যবধানে পরাজিত করেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী, আব্দুল ওয়ারেছ পেয়েছেন ৮৭ হাজার ৬১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ফারুক আলম সরকার পেয়েছেন ৭৩ হাজার ২৮৯ ভোট। ফলে ১৪ হাজার ৩২৮ ভোটের ব্যবধানে জয়লাভ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ।
এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৮১ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৯ হাজার ৭৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ৯৫৪ জন। দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ফলাফল ঘোষণার পর আব্দুল ওয়ারেছের সমর্থকরা বিভিন্ন স্থানে আনন্দ দুই রাকাত করে নফল নামাজ আদায় করেন।
বিজয়ের প্রতিক্রিয়ায় আব্দুল ওয়ারেছ বলেন, “এই জয় সাঘাটা–ফুলছড়ির সাধারণ মানুষের জয়। আমি সকলের প্রতিনিধি হয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved