ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সর্বমোট ভোট পেয়েছেন ৮৫ হাজার ১৩১ ভোট।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা ১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা মো. ইউনুচ আলী সাক্ষরিত চূড়ান্ত ফলাফলের বার্তা থেকে এ তথ্য জানা যায়।
চূড়ান্ত ফলাফল অনুযায়ী, ডা. শফিকুর রহমান তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম খানের চেয়ে ২১ হাজার ৬১৪ বেশি ভোট পেয়ে জয়ী হয়। বিএনপির এ প্রার্থী ৬৩ হাজার ৫১৭ ভোট পেয়েছেন।
এই আসনে মোট আট প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। এই আসনে ভোট পড়ে ৪৪ শতাংশ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved