মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের সোলাগাড়ী এলাকায় হাসেম বাজার থেকে রূপার বাজার যাওয়ার পথে বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। নির্বাচনী সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার সময় গাড়িটির সামনের চাকা হঠাৎ পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সবাই নিরাপদে রয়েছেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved