রবিউল ইসলাম, মেলান্দহ জামালপুর প্রতিনিধি: জামালপুর ৩ মেলান্দহ মাদারগঞ্জ বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের নির্বাচনী পথসভা ৭ নং চরবানী পাকুরিয়া ইউনিয়ন এর অন্তর্গত ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে ভাবকী ঈদগা মাঠে আসন্ন ত্রয়দ্বশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর ৩ মেলান্দহ মাদারগঞ্জ আসনে বিএনপি (ধানের শীষ প্রতীক) মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে উপজেলা বিএনপি'র সহ সাংগঠনিক সম্পাদক দিদারুল ইসলাম , উপজেলা বিএনপি'র সম্মানিত সদস্য জাকির হোসেন জেকের উল্লাহ ও আতিকুর রহমান বিদ্যুতের নেতৃত্বে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারী) বিকাল ৫ ঘটিকার সময় ভাবকী ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়, নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন , জনাব মুজিবুর রহমান চিশতী ভারপ্রাপ্ত সভাপতি ৭ নং চরবানী পাকুরিয়া ইউনিয়ন বিএনপি।
সঞ্চালনা করেন , জনাব জাকির হোসেন জেকের উল্লাহ সদস্য মেলান্দ উপজেলা বিএনপি। প্রধান অতিথি ছিলেন জনাবা শিউলি আক্তার মোস্তাফিজুর রহমান বাবুলের সহ ধর্মীনি , বিশেষ অতিথি ছিলেন , জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জু সাধারণ সম্পাদক মেলান্দহ উপজেলা বিএনপি।জনাব , আমিনুল ইসলাম বিএসসি ,জনাব মোঃ নুরন্নবী মন্ডল সাংগঠনিক সম্পাদক মেলান্দহ উপজেলা বিএনপি , জনাব অ্যাডভোকেট খাইরুল ইসলাম।জনাব খন্দকার ইসমাইল হোসেন সাধারণ সম্পাদক ৭ নং চরবাণী পাকুরিয়া ইউনিয়ন বিএনপি, জনাব দিদারুল ইসলাম দিদার সহ-সাংগঠনিক সম্পাদক মেলান্দহ উপজেলা বিএনপি , জনাব আশরাফ হোসেন সাবেক ইউনিয়ন বিএনপি। জনাব আতিকুর রহমান বিদ্যুৎ আহবায়ক ৭ নং চরবাণী পাকুরিয়া ইউনিয়ন যুবদল। জনাব মনি মন্ডল সাবেক ছাত্রনেতা।
পথসভায় বক্তব্যে জনাবা শিউলি আক্তার বলেন, জামালপুর ৩ মেলান্দহ মাদারগঞ্জের আসনে জনগণ তাদের ভোটার অধিকার থেকে দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। মোস্তাফিজুর রহমান বাবুল নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করবেন। সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব আব্দুল ছবুর মন্ডল সভাপতি ৭ নং ওয়ার্ড বিএনপি। জনাব কামাল হোসেন সাধারণ সম্পাদক ৭নং ওয়ার্ড বিএনপি।
আরো উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপি ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, ও এলাকার ভোটার মা-বোনেরা।
তিনি আরও বলেন, মেলান্দহ মাদারগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ ,শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, প্রতি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, মা বোনদের ল্যায্য অধিকার প্রতিষ্ঠিত এবং যুব সমাজকে কর্মমুখী করতে কার্য্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। মেলান্দহ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুন্নবী মন্ডল বক্তব্য বলেন পথসভা জনসভায় পরিণত হয়েছে।
পথসভায় বিশেষ অতিথি এডভোকেট খাইরুল ইসলাম বক্তব্যে বলেন দুটি ব্যালট দেওয়া হবে একটি হল ধানের শীষ আরেকটি হলো হ্যা ভোট, প্রত্যেক মা-বোনেরা ২টি করে ভোট দিবেন। ৭ নং চরবাণী পাকুরিয়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক খন্দকার ইসমাইল হোসেন বক্তব্যে কেঁদে কেঁদে ধানের শীষের একটি করে ভোট প্রত্যেক মা-বোনের কাছে চাইলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved