ঢাকা, ৩ ফেব্রুয়ারি ২০২৬: কর্মীদের উন্নয়ন ও স্বীকৃতিকে অগ্রাধিকার দিয়ে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি সম্প্রতি একযোগে ৬৯০ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করেছে। এই উদ্যোগ প্রিমিয়ার ব্যাংকের মানবসম্পদ উন্নয়নে ধারাবাহিক বিনিয়োগ এবং কর্মীদের প্রতি গভীর আস্থারই প্রতিফলন। প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে এই পদোন্নতি পাওয়ায় ব্যাংকের সবাই উজ্জীবিত।
ব্যাংকের চেয়ারম্যান ডাঃ আরিফুর রহমান বলেন, “প্রিমিয়ার ব্যাংক পরিবার একসঙ্গে এগিয়ে যাওয়ার বিশ্বাসে কাজ করে। যখন একজন কর্মী এগিয়ে যান, তখন পুরো প্রতিষ্ঠানই শক্তিশালী হয়। আমি বিশ্বাস করি এবারের পদোন্নতিপ্রাপ্ত ব্যাংকাররা গ্রাহকদের আরও ভাল সেবা যেমন প্রদান করবেন, ঠিক তেমনি আরও বেশি দায়িত্ব নিয়ে ব্যাংকের প্রতি নিবেদিত হয়ে কাজ করবেন।”
এ বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ মনজুর মফিজ বলেন, “আমাদের কর্মীদের সমৃদ্ধিই প্রিমিয়ার ব্যাংকের সমৃদ্ধি। পদোন্নতি শুধু একটি স্বীকৃতি নয়, এটি দায়িত্ব ও নেতৃত্বের নতুন সুযোগ।” তিনি আরও বলেন, দক্ষ ব্যাংকারের মাধ্যমে সন্তোষজনক সেবা প্রদান করেই একটি ব্যাংক সফল হতে পারে। নিবেদিত কর্মীর কাজের মূল্যায়ন ব্যতিরেকে দক্ষ ও পেশাদার ব্যাংকার তৈরি করা সম্ভব নয়।
ভিপি ও মানবসম্পদ বিভাগের প্রধান (চলতি দায়িত্ব) মোঃ মইনুল হক সিরাজী বলেন, “প্রিমিয়ার ব্যাংক স্বচ্ছ প্রক্রিয়ায় প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা কর্মচারীকে পদোন্নতির মাধ্যমে ব্যাংকের সুশাসন বজায় রাখার ক্ষেত্রে বদ্ধপরিকর। প্রিমিয়ার ব্যাংক বিশ্বাস করে, একটি প্রতিষ্ঠানের টেকসই সাফল্যের মূল ভিত্তি হলো তার মানবসম্পদ।”
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved