৩১ জানুয়ারি ২০২৬, শনিবার, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর নিজস্ব ক্যাম্পাসে (হামদর্দ নগর, গজারিয়া, মুন্সিগঞ্জ) অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়টির প্রথম সমাবর্তন। প্রতিষ্ঠানের শিক্ষা ও অগ্রযাত্রার ইতিহাসে এটি এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই মাহেন্দ্রক্ষণে বিভিন্ন অনুষদ ও বিভাগের মোট ১,৭৫৪ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করা হয়। একইসাথে কৃতিশিক্ষার্থীদের অ্যাকাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে স্বর্ণপদক ও সম্মাননা প্রদান করা হয়, যা উচ্চশিক্ষার প্রসারে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে।
সমাবর্তন অনুষ্ঠানে মহামান্য চ্যান্সেলর কর্তৃক মনোনীত প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. এ এফ এম খালিদ হোসেন।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান, পিএইচডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
এই আনন্দঘন আয়োজনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন: ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া, প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, জাতীয় অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ এবং প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, ভাইস-চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. মনজারুল আলম, পিএইচডি।
হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশ এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে (1st Convocation) বিশিষ্ট শিক্ষাবিদ ও পেশাগত নেতৃত্বে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক কামরুন নাহার হারুন-কে প্রদান করা হয়েছে Founder's Gold Medal। ইন্ডাস্ট্রি ইমপ্যাক্ট ও প্রফেশনাল লিডারশিপে অসামান্য অবদানের জন্য হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশের সিনিয়র পরিচালক মার্কেটিং এন্ড সেলস এবং পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক কামরুন নাহার হরুন Industry Impact and Professional Leadership Award লাভ করেন। শিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং নেতৃত্ব বিকাশে তাঁর অবদান বিশেষভাবে প্রশংসিত। শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে উপস্থিত অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, কামরুন নাহার হারুনকে এ মেডেল পরিয়ে দেন। প্রথম সমাবর্তনের এই আয়োজনের মধ্য দিয়ে হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ শুধু শিক্ষার্থীদের সাফল্যকেই উদযাপন করছে না, বরং দক্ষ মানবসম্পদ গঠন এবং দেশসেবায় মানসম্মত উচ্চশিক্ষার গুরুত্বকেও নতুন করে তুলে ধরছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved