1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

ধানের শীষে ভোট চেয়ে আবাদের হাটে সাতক্ষীরা-২আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের নির্বাচনী গণসংযোগ

  • আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ১০.৪০ পিএম
  • ২৬২ Time View

ওমর ফারুক বিপ্লব, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিতে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। মঙ্গলবার (২৭ জানুয়ারী) দুপুরে সাতক্ষীরা সদরের আগরদাঁড়ী ইউনিয়নের আবাদের হাট বাজারে পথচারী, ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের মাঝে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন তিনি।

এসময় ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে নির্ধারণ হবে এলাকার উন্নয়ন হবে কি হবে না। এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা বিএনপিকে ধানের শীষে ভোট দিন।

তিনি আরও বলেন, ‘আমি এমপি হতে নয়, আপনাদের প্রতিনিধি হতে চাই। ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।

বিএনপির এই প্রার্থী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে। ক্ষমতায় গেলে দরিদ্র্র পরিবারে ফ্যামিলি কার্ড, চিকিৎসা সেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড, কৃষকদের কৃষি কার্ড দেওয়ার প্রতিশ্রুতির কথাও জানান তিনি।”

এসময় ধানের শীষ বিজয়ের লক্ষ্যে নির্বাচনী গণসংযোগকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান সজীব, সদর থানা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান প্রিন্স, যুগ্ম আহবায়ক গোলাম রব্বানী, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক শামীম মল্লিক, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এস.এম তাজমুজ্জামান তাজু, সাধারণ সম্পাদক আব্দুস সবুর শিমুল, সাংগঠনিক সম্পাদক মো. শামীম আল-মামুন, আগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দীক প্রমুখ। এ সময় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com