1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

বাগেরহাটে ধানের শীষের পক্ষে স্লোগানে মুখর শহর, উৎসবমুখর মিছিল

  • আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ১২.১৪ পিএম
  • ২৪১ Time View

নূরুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ধানের শীষের পক্ষে উৎসবমুখর পরিবেশে এক মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি বাগেরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলীয় প্রার্থীর বিজয় কামনা করেন। মিছিলকে কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফকির হারুনউর রশিদ হারুন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট ঠান্ডু, শামীম খান, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাসেল মোল্লা এবং সুমন পাইকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিএনপি নেতা ফকির হারুনউর রশিদ হারুন বলেন,
আমরা কোনও সংঘাতে যাবো না । আমাদের এখানে বিএনপি নির্বাচনে অফিস। ১০০ গজের মধ্যে ইসলামের আন্দোলনের নির্বাচনী অফিস। তার পাশে দাঁড়িপাল্লার নির্বাচন অফিস । নির্বাচনী আমরা সবাই একসাথে যার প্রচার প্রচার প্রচারণা করব। আমরা কাউকে ক্ষতি করব না। যদি কোনও প্রার্থীলোক আমাদের ক্ষতি করার চেষ্টা করে তাদেরকেও আমরা ছেড়ে দেব না। আমরা কোনও সংঘাত চাই না। আমাদের পাশের থেকে একটা মিছিল গেছে। আমরা দায়িত্বশীল যারা ছিলাম আমরা সহযোগিতা করেছি। আমরা একপাশে গিয়ে রাস্তা ছেড়ে দিয়ে তাদের মিছিল যেতে দিয়েছি ।

নেতারা বলেন, সাধারণ মানুষের ব্যাপক সাড়া ও সমর্থন নিয়ে ধানের শীষ বিজয়ের পথে এগিয়ে যাচ্ছে। আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে গণসংযোগ ও প্রচার কার্যক্রম চলবে বলে জানান তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com