1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের কর্মীর ওপর হামলার অভিযোগ

  • আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ১২.১২ পিএম
  • ২৩৭ Time View

নূরুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারি ) বাগেরহাট -২ (বাগেরহাট সদর ও কচুয়া) ও বাগেরহাট ৩ (রামপাল মোংলা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম এ এইচ সেলিম। তার ঘোড়া প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর সময় বিএনপির ধানের শীষের কর্মীদের দ্বারা তার এক কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতি গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের ব্যবসায়ী ও ঘোড়া প্রতীকের কর্মী আলমগীর কাজী এম এ এইচ সেলিমের পক্ষে প্রচারণা চালানোর কারণে হামলার শিকার হন।

স্থানীয়দের অভিযোগ, ধানের শীষের কর্মী বাবুল পাইক ও বাদশা কাঠের লাঠি দিয়ে আলমগীর কাজীর ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার ও ঘোড়া প্রতীকের সমর্থকরা হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম। তিনি আহত কর্মীর খোঁজখবর নেন এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানোর নির্দেশ দেন।

আহত আলমগীর কাজীর পরিবারের সদস্যরা জানান, বাবুল পাইক প্রথমে এসে তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে কাঠের লাঠি দিয়ে আঘাত করলে আলমগীর মাটিতে লুটিয়ে পড়েন। পরে আবার উঠে দাঁড়ালে তাকে কিল-ঘুষি মারার পাশাপাশি বাবুল পাইকের স্ত্রীও হামলায় অংশ নেন বলে অভিযোগ করা হয়। এ সময় বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয়।

এই বিষয়ে জানতে চাইলে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুদ খান বলেন, আমরা এই বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে৷

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com