1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

আলমডাঙ্গায় শরিফের নির্বাচনী জনসংযোগ ও পথসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ১০.৪৭ পিএম
  • ২৬৭ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা–১ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফের নেতৃত্বে আলমডাঙ্গা পৌরসভায় নির্বাচনী জনসংযোগ ও পথসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ২২ জানুয়ারি  দুপুর আনুমানিক সাড়ে বারোটার দিকে আলমডাঙ্গা পৌরসভাধীন বিটিম মাঠে পথসভার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পথসভা শেষে বিটিম মাঠ থেকে নির্বাচনী জনসংযোগ শুরু করে মিছিলটি আলতাইবার মোড়, চারতলা মোড় প্রদক্ষিণ করে হাফিজ মোড় হয়ে পুনরায় বিটিম মাঠে ফিরে আসে। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে বেলা ১টা ৩০ মিনিটে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী (সিআইপি) মো. শাহিদুজ্জামান টরিক, আলমডাঙ্গা উপজেলা বিএনপির নির্বাচনী কমিটির সভাপতি ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল কাউনাইন টিলু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন জোয়ার্দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান পিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ওল্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেহালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আসিরুল ইসলাম সেলিমসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এদিকে বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকেও আরেকটি নির্বাচনী কর্মসূচি শুরু হয়। সেখান থেকে শরিফুজ্জামান শরীফের নেতৃত্বে নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণসংযোগ ও প্রচারণা চালান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com