1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
Title :
এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫ কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-১ টাঙ্গাইলে বৃত্তিপ্রাপ্ত ৫০০ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

জ্বালানির দাম না বাড়িয়ে ভর্তুকির দাবি এফবিসিসিআইয়ের

  • আপডেট : শনিবার, ২১ মে, ২০২২, ৪.৫৯ পিএম
  • ১৭৫ Time View

বিশ্বের সংকটময় পরিস্থিতিতে জ্বালানির দাম না বাড়িয়ে সরকারের কাছে ভর্তুকির দাবি জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেন, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

শনিবার (২১ মে) বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের ওপর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি

সম্মেলনে ব্যবসায়ীরা জানান, বর্তমানে সংকটময় পরিস্থিতিতে আমাদের দেশে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে ব্যাপক মূল্যস্ফীতি বেড়ে যাবে। এ সময় পরিস্থিতি বিবেচনায় গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব স্থগিত করার কথা বলেন তারা। পণ্য-দ্রব্যের মূল্যস্ফীতির কথা ভেবে বিদ্যুতের দাম না বাড়িয়ে প্রয়োজনে সরকারকে ভর্তুকি দেওয়ার প্রস্তাব দেন তারা।

এ সময় এফবিসিসিআই সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে জিডিপির অনেক উন্নয়ন হয়েছে। তবে মহামারির সময় থেকেই আমাদের উৎপাদন খরচ বহুগুণে বেড়েছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে বিভিন্ন সেক্টরে।

কোভিডের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেল ও এলএনজির ওপর প্রভাব পড়েছে। এ অবস্থায় জ্বালানি তেলের সাময়িক মূল্য বৃদ্ধির কারণে বিদ্যুতের মূল্য বৃদ্ধি সমীচীন হবে না। প্রয়োজনে জ্বালানি তেল ও এলএনজির মূল্য পূর্বের অবস্থায় ফিরে আসার পরই মূল্য সমন্বয় করা যেতে পারে। সরকার চাইলে জ্বালানি তহবিল থেকে পরিস্থিতি সামাল দিতে পারে।

সংবাদ সম্মেলনে অংশ নেওয়া ব্যবসায়ীরা জানান, করোনা পরিস্থিতির মধ্যেও আমাদের জিডিপি প্রবৃদ্ধি (৬ দশমিক ৯৪ শতাংশ) অর্জিত হয়েছে। এমন সময় জ্বালানির দাম বাড়ালে পণ্যের দাম আরও বেড়ে যাবে। এমন পরিস্থিতিতে দাম না বাড়ানোর দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com