মোঃ ইলিয়াছ খান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরে সালথায় বিশেষ অভিযানে মোঃ সোহেল রানা ফরহাদ (৩৫) নামে কার্যক্রম নিষিদ্ধ এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার সোনাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল রানা উপজেলার সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া গ্রামের খলিল মোল্ল্যার ছেলে। তিনি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, যুবলীগ নেতা সোহেল রানা ফরহাদের নামে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার ওয়ারেন্ট ভক্ত ছিল। শুক্রবার সকালে সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পূরণ করা হবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved