
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কৃষি খাতে করোনাকালীন সরকারি প্রণোদনা স্কিমের বিনিয়োগ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জন করায় বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি অর্জন করেছে।
বুধবার (১৮ মে) ২০২২ বাংলাদেশ ব্যাংকে আয়োজিত অনুষ্ঠানে গভর্নর ফজলে কবির ইসলামী ব্যাংকের ব্যব¯’াপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার কাছে এ প্রশংসাপত্র হস্তান্তর করেন।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান, নির্বাহী পরিচালক মো. আওলাদ হোসেন চৌধুরী, মহাব্যবস্থাপক আব্দুল হাকিম, ইসলামী ব্যাংকের কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান ড. মো. রুহুল আমিন এ সময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ইসলামী ব্যাংক কৃষি খাতে সরকারি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ৪৯১ কোটি টাকা বিনিয়োগ (ঋণ) বিতরণ করে যা বাংলাদেশ ব্যাংক কর্তৃক বরাদ্দকৃত অর্থের ১০৯ শতাংশ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved