1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
Title :
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী কুমিল্লা গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার, আটক-২ বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল-জামালপুর সড়কে বাস-বাইক সংঘর্ষে নারী নিহত টাঙ্গাইলে রোগীবান্ধব উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সভা টাঙ্গাইলের মধুপুর গড়াঞ্চলে বন্যপ্রাণির সুরক্ষায় পাঁচটি রোপওয়ে করিডোর শনিবার টাঙ্গাইলে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

আমার নামে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট : শুক্রবার, ২০ মে, ২০২২, ৪.০৪ পিএম
  • ১৭২ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমার নামে যে বা যারা চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

শুক্রবার (২০ মে) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সতর্ক করে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার নামে চাঁদাবাজি করবে কেন। আইনের চোখে সবাই সমান। যে অপরাধ করবে তাকেই পেতে হবে শাস্তি। যে আমার নামে চাঁদাবাজি করতে গিয়েছিল তাকে ধরা হয়েছে, তার কাছে একটি অস্ত্র পাওয়া গেছে।

তিনি আরও বলেন, আমার নামে চাঁদাদাবির বিষয়টি শোনার পরই ব্যবস্থা নেয় র‌্যাব। যারা এ ধরনের চাঁদাবাজি করবে, সে যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে কিছু লোক চাঁদাবাজি করে আসছে- এমন অভিযোগের ভিত্তিতে বুধবার (১৮ মে) রাত ৩টায় রাজধানীর সবুজবাগে অভিযান চালায় র‌্যাব। এসময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ৫৭৮ পিস ইয়াবা। এরপর সাঈদীকে নিয়ে অভিযানে নামে র‌্যাব।

অভিযান শেষে সাঈদীকে নিয়ে র‌্যাব সদস্যরা রাস্তায় বের হলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জোবায়ের আহাম্মেদের নেতৃত্বে ১৫০-২০০ জন সাঈদীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তারা র‌্যাবের ওপর সশস্ত্র হামলা চালায়। এরপর গ্রেফতার করা হয় জোবায়েরকে।

গ্রেফতারদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা হয়েছে। মাদক ও অস্ত্র আইনে সাঈদীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। আর সরকারি কাজে বাধা দেওয়ায় জোবায়ের বিরুদ্ধে মামলা হয়েছে একটি। সবকটি মামলা করেছে র‌্যাব।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে চাঁদাবাজির কথা স্বীকার করেছেন সাঈদী। এছাড়া তিনি তার সহযোগীদের নিয়ে অস্ত্রসহ মহড়া দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার ও ত্রাস সৃষ্টি করে আসছিলেন বলেও স্বীকার করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com