1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Title :
স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর ৩০তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত দেশের ভবিষ্যৎ ডিজিটাল কাঠামো তৈরিতে অবদান রাখায় সাইবার লিডারদের সম্মানিত করেছে ফিনিক্স সামিট ২০২৬ নতুন অর্থবছরের প্রথম মুদ্রানীতি আজ প্রকাশ করবে কেন্দ্রীয় ব্যাংক ঋণ-আমানতের সুদহারের ব্যবধান ৪ শতাংশে সীমিত রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের আগামীকাল ব্যাংক হলিডে, বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন নবগঙ্গা নদীতে অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস 1st Quarter Financial Statements of Delta Life Insurance Company Ltd ঢাকার অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল বাংলাদেশে নতুন বিনিয়োগ করতে চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন

চুয়াডাঙ্গা জাফরপুর মোড়ে সেনা পুলিশের অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান

  • আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২.৪৭ পিএম
  • ২৫৭ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতনতা বাড়াতে শনিবার ১৩ ডিসেম্বর চুয়াডাঙ্গা শহরের জাফরপুর মোড়ে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়। শনিবার সকাল সাড়ে দশটা থেকে শুরু করে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই অভিযান চলে।

অভিযান চলাকালে প্রধানত লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের লক্ষ্য করে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে দুটি মোটরসাইকেলের বিরুদ্ধে তাৎক্ষণিক মামলা দায়ের করা হয়।

চেকপোস্টে কেবল মোটরসাইকেল নয়, প্রাইভেট কারসহ অন্যান্য ব্যক্তিগত ও বাণিজ্যিক যানবাহনও তল্লাশি করা হয়। যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র লাইসেন্স, ফিটনেস এবং চালকের নিরাপত্তা সরঞ্জাম হেলমেট যাচাই করাই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য।

এদিনের অভিযানে উপস্থিত  চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার জাহিদুল ইসলাম এবং সার্জেন্ট মো. নুর উদ্দিন। এছাড়াও পুলিশের পক্ষে সার্জেন্ট আশরাফুল ইসলাম অভিযানে সক্রিয় ভূমিকা পালন করেন।

উপস্থিত কর্মকর্তারা জানান, সড়ক-শৃঙ্খলার স্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত বিরতিতে চলবে এবং সকল চালককে আইন মেনে গাড়ি চালানোর বিষয়ে সতর্ক করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com