1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়াস সরেনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়- আসাদুল হাবিব দুলু এমপি কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১ বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

নড়াইলের- ১ আসন থেকে লাঙ্গল প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মিল্টন মোল্যার গণসংযোগ

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৫.৪১ পিএম
  • ২০৮ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ মিল্টন মোল্যা নড়াইল–১ আসনের কালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভা করে ব্যাপক গণসমর্থন অর্জন করছেন।

বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এই তরুণ নেতা প্রতিনিয়ত গ্রামে গ্রামে ছুটে বেড়িয়ে জনগণের দোয়া ও সমর্থন কামনা করছেন। তার প্রচারণায় ব্যানার–ফেস্টুন, পোস্টার ও লিফলেটের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

মিল্টন মোল্যা সাংবাদিকদের বলেন—“নড়াইল–১ আসনের মানুষের ভালোবাসা ও আস্থাই আমার শক্তি। অতীতে দুইবার নির্বাচনে আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থেকে সন্ত্রাস–চাঁদাবাজমুক্ত এবং ১ টি শান্ত ও উন্নত নড়াইল ১ আসন গড়তে চাই।”

তিনি আরও বলেন—“ক্ষমতা লাভ নয়—মানুষের সেবা করাই আমার রাজনীতি।”

স্থানীয় ভোটারদের মতে, মিল্টন মোল্যার ভদ্রতা, আন্তরিকতা এবং গণ–মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তাকে তৃণমূলের কাছে একজন বিশ্বস্ত রাজনৈতিক নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com