রিয়াদ হোসাইন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী লাকসামের দৌলতগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তিনি দৌলতগঞ্জ বাজারের চৌদ্দগ্রাম রোড, পূর্ব বাজার, নোয়াখালী রেলগেইট, চাউল বাজার, মেইন রোড ও উত্তর বাজার এলাকায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।
গণসংযোগ শেষে বাইপাস এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. সরওয়ার ছিদ্দিকী বলেন, “মানুষের মধ্যে ইসলামের পক্ষে যে সাড়া তৈরি হয়েছে তাতে দাঁড়িপাল্লার বিজয়ের স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে। ইনশাআল্লাহ, আগামী নির্বাচন হবে ইসলামের বিজয়ের নির্বাচন। নেতাকর্মীদের ত্যাগ কোনোদিন বৃথা যেতে পারে না। আল্লাহর ইচ্ছায় আমরা বিজয় অর্জন করব।”
তিনি সকল পর্যায়ের নেতাকর্মীদের সংগঠিত থেকে সুপরিকল্পিত কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন—কুমিল্লা-৯ আসনের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, পৌরসভা জামায়াতের সাবেক আমীর মুহাম্মদ আবুল হাশেম, সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদ উল্লাহ, সহ-সেক্রেটারি নুরে আলম, যুব বিভাগের সভাপতি মো. সাইফুল ইসলাম খোকন, যুব সেক্রেটারি মুহাম্মদ ফয়সাল হোসেন মুন্সি এবং আরও শতাধিক নেতাকর্মী।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved