1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়াস সরেনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়- আসাদুল হাবিব দুলু এমপি কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১ বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

চুয়াডাঙ্গার ভি.জে স্কুলে শিক্ষার্থীদের আন্দোলন: দাবি মেনে নেওয়ায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো পরীক্ষা

  • আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৫.৩২ পিএম
  • ১৫১ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: দুই দিনের শিক্ষক কর্মবিরতির জেরে সৃষ্ট জটিলতার অবসান ঘটিয়ে চুয়াডাঙ্গা ভি.জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অবশেষে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পরীক্ষার আকস্মিক ঘোষণায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দিলেও, বিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়।

বুধবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, শিক্ষক কর্মবিরতির কারণে তারা পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি নিতে পারেননি। তাই হঠাৎ করে পরীক্ষার ঘোষণা দেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন এবং পরীক্ষার পূর্বে তাদের ‘যৌক্তিক দাবিগুলো’ বিবেচনার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

কর্তৃপক্ষের আশ্বাসে সমাধান খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত পদক্ষেপ নেন। আন্দোলনরত শিক্ষার্থীদের অফিস কক্ষে ডেকে নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা হয়। এই আলোচনার সময় শিক্ষকরা শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। কর্তৃপক্ষের আশ্বাসে সন্তুষ্ট হয়ে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে তাদের আন্দোলন স্থগিত করে পরীক্ষার হলে ফিরে যায়।

সকাল ১১টা থেকে বিদ্যালয়টিতে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষার কাজ শুরু হয়। এসময় বিদ্যালয়ের বাইরে উদ্বিগ্ন অভিভাবকেরাও অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ভি.জে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. জেসমিন আরা খাতুন সাংবাদিকদের বলেন, “শিক্ষার্থীদের সব দাবি আমরা মেনে নিয়েছি। তাদেরকে পরীক্ষার হলরুমে ফিরে যেতে বলা হলে তারা খুশিমনে ফিরে যায়। স্বাভাবিক নিয়মেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।” শিক্ষক ও শিক্ষার্থীদের এই সমঝোতার মধ্য দিয়ে বিদ্যালয় পরিবেশে দ্রুত শান্তি ফিরে আসে।

পুলিশের পর্যবেক্ষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে উপস্থিত হন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান। তিনি বলেন, “সকালে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করা হয়। পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন এবং তাদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। এতে শিক্ষার্থীরা সন্তুষ্ট হয়ে স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষার হলে ফিরে যায়। পুরো ঘটনাটিতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি।”

শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক সমঝোতা এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে চুয়াডাঙ্গার এই গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানটিতে দ্রুতই স্বাভাবিক শিক্ষাকার্যক্রম ফিরে এসেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com