1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়াস সরেনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়- আসাদুল হাবিব দুলু এমপি কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১ বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে নৃশংস হত্যা: কৃষক সোহেলকে খুনের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

  • আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৫.৪১ পিএম
  • ১৫৬ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি সংলগ্ন খরার মাঠে সোহেল (২৫) নামে এক যুবককে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরে স্থানীয়রা মাঠে গলাকাটা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে।

নিহত সোহেল বেলগাছি গ্রামের বকচরপাড়ার মো. আসাবুল হকের ছেলে। পেশায় তিনি কৃষিকাজ করতেন।

নিহত সোহেল বেলগাছি গ্রামের বকচরপাড়ায় থাকতেন ও পেশায় তিনি খেজুর গাছ কাটেন এবং কৃষিকাজ করেন।

জানা যায়, সোহেল সোমবার সন্ধ্যায় খেজুরের গাছ কাটার জন্য মাঠে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালে তাঁর বাবা আসাবুল হক বেলগাছি সংলগ্ন খরার মাঠে সানোয়ার জোয়াদ্দার-এর জমিতে খেজুর গাছের রস সংগ্রহ করতে গেলে ছেলের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

নিহত সোহেলের বাবা, আসাবুল হক, দাবি করেছেন যে স্থানীয় ফারুক নামের এক যুবক তার ছেলেকে হত্যা করেছে। তিনি জানান, স্থানীয় তাহেরের ছেলে ফারুকের সঙ্গে পেয়ারা বাগানের একটি পেয়ারা গাছের ডাল ভাঙা বা পেয়ারা খাওয়া নিয়ে সোহেলের পূর্ব বিরোধ ছিল ।

 আসাবুল হক আরো বলেন বলেন, “এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারি হয় এবং ফারুক সোহেলকে হত্যার হুমকি দেয়। এর জের ধরেই ফারুক আমার ছেলেকে হত্যা করেছে। আমার ছেলে হত্যার বিচার চাই।”

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একজন যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। পরিদর্শক শহিদুর রহমান বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছি। বিস্তারিত পরে জানানো বে।”

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস) জামাল আল নাসের জানান, বেলগাছীতে সোহেল নামের এক যুবক হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এ ব্যাপারে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে । আমরা মূল ঘাতক ফারুককে আটক করতে সক্ষম হয়েছি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে তদন্ত চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com