1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপারের যোগদান গার্ড অব অনার ও বিভিন্ন দপ্তর পরিদর্শনে ব্যস্ত দিন

  • আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১০.২৫ পিএম
  • ১৪৪ Time View

মোঃ আব্দুল্লাহ হক,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম গতকাল ২৯ নভেম্বর বিকেলে ৩০তম পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। জেলা পুলিশ লাইন্সে পৌঁছালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে তাকে বরণ করে নেন।

৩০ নভেম্বর রবিবার সকাল সাড়ে নয়টায় তিনি পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সদের সঙ্গে কুশল বিনিময় করেন।

নবাগত পুলিশ সুপার এরপর পুলিশ অফিস ও পুলিশ লাইন্সের বিভিন্ন দপ্তরের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং চলমান দায়িত্ব-অবস্থার খোঁজখবর নেন। পরিদর্শন শেষে তিনি জেলায় কর্মরত সকল কর্মকর্তা ও ফোর্সকে জনগণের কল্যাণে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠা নিয়ে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন।

শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জামাল আল নাসের,

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); মোঃ আনোয়ারুল কবীর,

এছাড়া ওসিগণ, ডিআইও-১, আরআই, টিআইসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার কর্মকর্তা-ফোর্স।

এর আগে চুয়াডাঙ্গার নবাগত এসপি মোহাম্মদ মনিরুল ইসলাম সাতক্ষীরা জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও  তিনি পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) এসপি হিসেবেও অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে এসপি মোহাম্মদ মনিরুল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

নবাগত পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণে জেলা পুলিশের কার্যক্রমে নতুন গতি ও গতিশীলতার প্রত্যাশা করছেন চুয়াডাঙ্গার জনগণ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com