1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
Title :
দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর শোক সভা অনুষ্ঠিত Financial Statements (Q2) of Paramount Insurance Company Limited টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ

চুয়াডাঙ্গার কৃতি সন্তান ও হোটেল অবকাশ এর মালিক ও অবসরপ্রাপ্ত জেলা জজ অ্যাড: আবু সাঈদ জো: নিপুর ইন্তেকাল

  • আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১১.০৬ পিএম
  • ১৭৭ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সুপরিচিত মুখ ও হোটেল অবকাশ এর মালিক অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবু সাঈদ জো: নিপু (৭০) আজ শুক্রবার ২৮ নভেম্বর বাদ আসর ঢাকাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।

মরহুম আবু সাঈদ জো: নিপু চুয়াডাঙ্গা জেলার জোয়ারদার পাড়া নিবাসী, বিশিষ্ট ব্যক্তিত্ব সাবেক এসপি মরহুম আবু মোতালিব জো: লাড্ডুর কনিষ্ঠ পুত্র। তিনি ১৯৫৫ সালে চুয়াডাঙ্গায় জন্মগ্রহণ করেন।

কর্মজীবনে তিনি ছিলেন অত্যন্ত সফল ও সুপরিচিত। সরকারি চাকরিতে যোগদানের পূর্বে তিনি চুয়াডাঙ্গা বারে একজন নিয়মিত আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতেন। পরবর্তীতে তিনি বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন এবং মাগুরা জেলা ও দায়রা জজ হিসেবে সরকারি দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। অবসরের পর তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট হিসেবে আইন পেশায় সক্রিয় ছিলেন।

মৃত্যুকালে তিনি সহধর্মিণী ও কানাডা প্রবাসী কন্যা অ্যাডভোকেট ফরিবা-সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। কন্যা ফরিবা কানাডায় আইন পেশায় নিয়োজিত আছেন।

মরহুমের পরিবারের পক্ষ থেকে ভাতিজা সাব্বির আহমেদ জোয়ার্দার জানান মরহুমের নামাজে জানাজা আগামীকাল শনিবার বাদ জোহর মোহাম্মদী হোমস মসজিদ (নবোদয় হাউজিং, মোহাম্মদপুর) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স কবরস্থানে দাফন করা হবে।

মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজন তাঁর সকল শুভাকাঙ্ক্ষী ও পরিচিতদের জানাজায় শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com