1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়াস সরেনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়- আসাদুল হাবিব দুলু এমপি কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১ বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

  • আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৭.২৭ পিএম
  • ১৭৩ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (আজ) বিকেলে উপজেলার হাউলী ইউনিয়নের কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সরাসরি রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

নিহতরা হলেন দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের এনামুল হকের ছেলে সেলিম উদ্দিন (২০) এবং একই গ্রামের তারিকের ছেলে তানজিল আহমেদ (২১)। এই ঘটনায় গোটা লোকনাথপুর গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সেলিম উদ্দিন ও তানজিল আহমেদ সম্পর্কে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সোমবার দুপুরে তারা মোটরসাইকেল যোগে উপজেলার সুবলপুর গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে নিজেদের লোকনাথপুর গ্রামের বাড়িতে ফিরছিলেন।

বিকেল আনুমানিক ৩টার দিকে কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট পৌঁছালে, মোটরসাইকেলটির চালক সেলিম উদ্দিন দ্রুত গতিতে থাকার কারণে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মোটরসাইকেলটি ছিটকে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি শক্ত গাছের সঙ্গে সজোরে ধাক্কা মারে।

এই ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সেলিম উদ্দিনের মৃত্যু হয়।

অন্যদিকে, সহযোগী আরোহী তানজিল আহমেদ গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে চারটার দিকে তানজিলকে মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুই যুবকের মৃত্যুর খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com