1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

সাতক্ষীরায় জামায়াতের মোটরসাইকেল শোডাউনের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

  • আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১১.১০ পিএম
  • ১৭৪ Time View

সাতক্ষীরায় জামায়াতের মোটরসাইকেল শোডাউনের সময় ধাক্কায় ফজর আলী (৭৩) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাদামতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফজর আলী বাদামতলা কারিগরপাড়া এলাকার বাসিন্দা। দুপুরে মসজিদে জোহরের নামাজ পড়তে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

ফজর আলীর ভাতিজা শামসুজ্জামান বলেন, চাচা অসুস্থ ছিলেন, হাঁটাচলা করতেও কষ্ট হতো। নামাজের জন্য রাস্তা পার হচ্ছিলেন। তখন মোটরসাইকেল এসে ধাক্কা দিলে তিনি পড়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলীপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন গণমাধ্যমকে বলেন, জামায়াতের শোডাউনের সময় মোটরসাইকেলের সারি যাচ্ছিল। এ সময় রাস্তা পার হতে গিয়ে ধাক্কা লাগে ফজর আলীর। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, ফজর আলী আমাদের সংগঠনের সমর্থক ছিলেন। সড়কের পাশে মোটরসাইকেলের লুকিং গ্লাসে ধাক্কা লেগে তিনি পড়ে যান। তার দাফন সম্পন্ন হয়েছে।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, মোটরসাইকেলের ধাক্কায় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান ফজর আলী। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

একই শোডাউনে ধাক্কায় গুরুতর আহত হন আশাশুনি উপজেলার বুধহাটা এলাকার নজরুল ইসলামের ছেলে আনারু ও ফিংড়ী ইউনিয়নের আকবর সরদারের ছেলে আখতার। তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সাতক্ষীরা সদর থানার ওসি শামসুন হক গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত প্রতিবেদন সংগ্রহ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com