দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৬ নভেম্বর-২০ নভেম্বর) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর পতনের শীর্ষ তালিকার প্রথম স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির শেয়ারদর সপ্তাহজুড়ে কমেছে ১৬ দশমিক ৪১ শতাংশ। দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট নিটিং। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১৫ দশমিক ২৫ শতাংশ। আর তৃতীয় স্থানে রয়েছে জিকিউ বলপেন। এতে প্রতিষ্ঠানটির শেয়ারদর কমেছে ৯ দশমিক ৬৮ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক দর পতনের তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো- মতিন স্পিনিং, স্কয়ার ফার্মা, মেঘনা সিমেন্ট, পেনিনসুলা চিটাগাং, বাটা সু, স্কয়ার টেক্সটাইল এবং এসিআই লিমিটেড।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved