1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলে ৮ লাখের বেশি রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল চুয়াডাঙ্গায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাঁওতাল কিশোরী রিয়াস সরেনের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকায় মানববন্ধন শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়- আসাদুল হাবিব দুলু এমপি কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১ বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু

অনার্স ও ডিগ্রি শিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’, শিক্ষিত ও সুন্দর দেশ বিনির্মাণে কাজ করার আহ্বান

  • আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৪.১৬ পিএম
  • ১০০ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে অনার্স ও ডিগ্রি অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২৫’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে নয়টার সময় চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনের মুক্তমঞ্চে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই শিক্ষামূলক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের তারুণ্যই আগামী দিনের দেশ ও জাতির মূল চালিকাশক্তি। জ্ঞান অর্জন ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের প্রস্তুত করে আগামী দিনে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করবে— এটাই আমাদের প্রত্যাশা।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই পথে সুন্দরভাবে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের পাশে থাকার এবং মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে আগামী দিনে সুন্দরভাবে দেশ গড়ার কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান, যিনি বর্তমানে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিচালকের দায়িত্বেও রয়েছেন। আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলার আমির মো: রুহুল আমিন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।

প্রোগ্রামে ছাত্রশিবিরের বগুড়া জেলার শহীদ রুহানী ভাইয়ের পিতা, সাবেক জেলা সভাপতি তরিকুল ইসলাম, হুমায়ুন কবির শান্ত, কাইয়ুম উদ্দিন হিরক সহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাগর আহমেদ এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com