
হাতীবান্ধা প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় গোলাম রব্বানী নামে এক মসজিদের ইমামকে বলাৎকার (যৌন হয়রানী)'র অভিযোগে গ্রেফতার করেছেন পুলিশ।মঙ্গলবার (১৮ মে) দুপুরে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সোমবার (১৬ মে) রাতে ওই উপজেলার পারুলিয়া একালাকা থেকে তাকে গ্রেফতার করে হাতীবান্ধা থানা পুলিশ। গোলাম রব্বানী উত্তর পারুলিয়া বটতলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকের পাশাপাশি অবস্থিত একটি মসজিদে ইমামতি করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাতে উত্তর পারুলিয়া বটতলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠে গোলাম রব্বানী নামে এক শিক্ষকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়েরের পর পুলিশ তাকে গ্রেফতার করে। গোলাম রব্বানী দঃ পারুলিয়া এলাকার আব্দুল হকের ছেলে। আজ মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, গ্রেফতারের পর তাকে সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved