1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

ধানের শীষের পক্ষে গণসংযোগে ব্যাপক সাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার ডাক, বৈরী আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীর ঢল

  • আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৮.৪৯ পিএম
  • ৫৯ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে ঢাকায় চেয়ারপার্সনের কার্যালয়ে এক ভার্চুয়াল সভা শেষে নিজ জন্মভূমি চুয়াডাঙ্গায় ফিরে আসায় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও চুয়াডাঙ্গার সাবেক সংসদ সদস্য সামসুজ্জামান দুদুকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

বুধবার, ২৯ অক্টোবর, বৈরী আবহাওয়া উপেক্ষা করে শত শত নেতাকর্মীকে সাথে নিয়ে জনাব দুদু চুয়াডাঙ্গা শহর, হাতিকাটা এবং আলোকদিয়াসহ বিভিন্ন স্থানে ধানের শীষ প্রতীকের গণসংযোগ ও পথসভা করেন।

গণসংযোগ চলাকালীন পথসভায় সামসুজ্জামান দুদু আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে জনগণের কাছে আহ্বান জানান। তিনি বলেন, আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এবং তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানানোর লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সাবেক এই এমপি আরও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছিল, তাদের বিচারের লক্ষ্যে শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং তাদের সাঙ্গোপাঙ্গদের বিচারের আওতায় আনা হবে।

সীমাহীন অর্থের লুটপাট এবং সেই অর্থ দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে চলমান আলোচনা ও কার্যক্রমকে তিনি ইতিবাচকভাবে দেখেননি বলে উল্লেখ করেন।

ঐক্যবদ্ধ থাকার আহ্বান ও বিজয়ের দৃঢ় প্রত্যয়

জনাব দুদু উপস্থিত সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার এবং সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান। তিনি বৈরী আবহাওয়ার মধ্যেও ধানের শীষের গণসংযোগে অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি জোর দিয়ে বলেন, “ধানের শীষের প্রতীকের প্রচারণা অব্যাহত থাকবে। ধানের শীষের প্রতীকে যিনিই মনোনীত হন, তার পক্ষেই কাজ করতে হবে। বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না।”

এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলাসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com