
অনলাইনে শিক্ষার্থীদের শেখা আরো সাশ্রয়ী করতে অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম ‘টেন মিনিট স্কুল’ এর বিভিন্ন কোর্সে বিকাশ পেমেন্টে মিলছে ১৫% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
টেন মিনিট স্কুলের ‘ঘরে বসে স্পোকেন ইংলিশ’, ‘আইইএলটিএস কোর্স বাই মুনজেরিন শহীদ’, ‘২৪ ঘণ্টায় কোরআন শিখি’, ‘মাইক্রোসফট এক্সেল’, ‘ঘরে বসে ফ্রিল্যান্সিং’, ‘এইচএসসি ২০২২ শেষ মুহূর্তের প্রস্তুতি, ‘এইচএসসি শর্ট সিলেবাস ২০২৩ ক্র্যাশ কোর্স’ এবং বিসিএস প্রিলি কোর্সগুলোতে পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বিকাশে পেমেন্ট করলেই গ্রাহকরা পাবেন ১৫% ক্যাশব্যাক। একজন গ্রাহক অফার চলাকালীন সর্বোচ্চ তিনবার এই ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। অফারটি চলবে ৩০মে, ২০২২ পর্যন্ত।
টেন মিনিট স্কুলে থেকে সেবা গ্রহণ করতে শিক্ষার্থীদের অ্যাপ ও ওয়েবসাইটে নির্দিষ্ট কোর্স সিলেক্ট করে পেমেন্ট গেটওয়ে থেকে পেমেন্ট অপশনে গিয়ে বিকাশ সিলেক্ট করতে হবে। পরবর্তীতে নাম্বার, ওটিপি ও পিন দিয়ে সহজেই পেমেন্ট সম্পন্ন করতে পারবেন গ্রাহকরা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved