1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

চেতনানাশক ওষুধ মেশানো বিস্কুট খাইয়ে কুড়ুলগাছি বশির উদ্দিনের ইজিবাইক ছিনতাই

  • আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১০.৫৫ পিএম
  • ৬০ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছি গ্রামে এক ইজিবাইক চালককে চেতনানাশক ওষুধ মেশানো বিস্কুট খাইয়ে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ( ২৩ অক্টোবর) বেলা ১১ টায় মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে এঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার হওয়া চালকের নাম বশির উদ্দিন (৫০)।তিনি দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের পাঞ্জাব আলীর ছেলে। বর্তমানে তিনি নিজস্ব বাসায় চিকিৎসাধীন অবস্থায় আছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮ টার সময় প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। বিকাল হয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেননি। হঠাৎ সন্ধ্যার দিকে আমাদের এক আত্মীয়র মাধ্যমে জানতে পারি, বিস্কুটের মাধ্যমে চেতনা নাশক ঔষধ খাওয়ায়ে অজ্ঞান করে কেদারগঞ্জ সড়কের পাশে ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, এসব ঘটনায় জড়িতরা সাধারণত যাত্রী বেশে এসে চালকদের অচেতন করে তাদের ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যায়। এতে চালকদের জীবনের ঝুঁকি বাড়ছে এবং তাদের পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, “আমরা এ ধরনের অপরাধ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিচ্ছি।” তিনি আরও বলেন ইজিবাইক ছিনতাই হয়েছে এমন কোন অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, স্থানীয়রা প্রশাসনের কাছে নিরাপত্তা জোরদার এবং ইজিবাইক চালকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com