1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

যুদ্ধের প্রভাব পড়েছে খাদ্যে পণ্যে : বাণিজ্যমন্ত্রী

  • আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২, ৩.২৪ পিএম
  • ১৫৯ Time View
Tipu-Munshi

দেশের খাদ্য পণ্যের দামের ওপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রভাব ফেলেছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সেজন্য সবাইকে সাশ্রয়ী হতে হবে। সামনের দিকে কিছুটা সংকট রয়েছে। তবে ভয় পাওয়ার কিছু নেই।

আন্তর্জাতিক অবস্থা ভালো থাকলে দেশের অবস্থাও ভালো থাকে। তেল, চিনি, ডালের দাম নিয়ে একটু সমস্যা হচ্ছে। তেলের ৯০ ভাগ আমাদের আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে দামের প্রভাব পড়লে আমাদের দেশেও দাম বেড়ে যায়।

সোমবার (১৬ মে) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’- এ তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে সংলাপের উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

বাণিজ্যমন্ত্রী বলেন, শ্রীলঙ্কার চিত্র তুলে ধরে অনেকে প্রচার করছেন, এমন অবস্থা বাংলাদেশেরও হতে পারে। কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই। আমরা নিজেরাই শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছি।

তিনি বলেছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কয়েকটি পণ্য আছে যেগুলো আমরা মনিটর করি। ঈদের আগে তেলের দাম নিয়ে অনেক কথা এসেছে। আমাদের মন্ত্রণালয় প্রতি মাসে একবার বসে ট্যারিফ কমিশন এই প্রাইসিংটি করেন। সবকিছু এভারেজ করে দাম নির্ধারণ করা হয়।

ঈদের মাসে আমরা দাম বাড়াতে চাইনি উল্লেখ করে মন্ত্রী বলেন, ব্যবসায়ীদের বলেছিলাম, এই সময়টা ম্যানেজ করেন। যখন দাম নির্ধারণ করা হয়, সেখানে কিছুটা বিলম্ব হয়। যেহেতু তারা ভেবেছিল ঈদের পর দাম বাড়বে, সেজন্য অনেকে তেল জমিয়ে রেখেছিলেন।

ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভোক্তা অধিকারের মাধ্যমে অনেক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেককে জেলেও পাঠানো হয়েছে। তবে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করতে চাই না, যাতে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com