1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় দৈনিক কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপডেট : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৯.০১ পিএম
  • ৮০ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: দৈনিক কালবেলা সাফল্যের সঙ্গে পথচলার ৩য় বর্ষপূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে চুয়াডাঙ্গায় এক আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জমকালো আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় দর্শনা মিলনায়তনে এই বিশেষ আয়োজন করা হয়।

‘আঁধার পেরিয়ে’ এই স্লোগানে অল্প সময়েই দৈনিক কালবেলা পাঠক সমাজে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। পত্রিকার তিন বছরের সাফল্যের নানা দিক তুলে ধরে অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক কালবেলা দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান নিয়ে গণমানুষের কথা তুলে ধরে। জনসাধারণের কথা বলায় পত্রিকাটি খুব দ্রুত পাঠকের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে। অতিথিরা আশা প্রকাশ করেন, কালবেলা ভবিষ্যতেও চুয়াডাঙ্গার ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য বিষয় নিয়ে আরও বেশি সংবাদ পরিবেশন করে সাফল্যের এ ধারা অব্যাহত রাখবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে উপস্থিত ছিলেন দৈনিক কালবেলার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রেজাউল করিম লিটন, একাত্তর টিভির জেলা প্রতিনিধি এম এ মামুন, চুয়াডাঙ্গা চেম্বার অফ কমার্স এর পরিচালক কিশোর কুমার কুন্ডু, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, সৌরুপ দাস, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ হক এবং এআর ডাবলু সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com