1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

“জুলাই সনদের আইন ভিত্তি ও পিআর সহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা শাখার মানববন্ধন”

  • আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৬.০৭ পিএম
  • ৪১ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান, পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচন এবং ফ্যাসিস্ট সরকারের জুলুম-গণহত্যার বিচারসহ ৫ দফা দাবিতে আজ, ১৫ অক্টোবর, ২০২৫ ইং, বুধবার, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব চুয়াডাঙ্গার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সভাপতি হাসানুজ্জামান সজিব বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। বিগত ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ হওয়ায় মৌলিক অধিকার আদায়ের জন্যই জুলাই বিপ্লব হয়েছে।’

দাবিগুলোর মধ্যে ছিল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের আয়োজন। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি প্রবর্তন। গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার। জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

বিশেষ অতিথি মাওলানা জহুরুল ইসলাম আজিজী গণহত্যা ও দুর্নীতির জন্য জড়িতদের মৃত্যুদণ্ড চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি জানান। সেক্রেটারি মোহাম্মাদ তুষার ইমরান সরকার জুলাই চেতনা জাতীয়ভাবে স্বীকৃতি দিতে সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের গুরুত্ব তুলে ধরেন। অন্যান্য নেতৃবৃন্দ বলেন, ৫ দফা দাবিগুলো ভবিষ্যৎ বাংলাদেশকে স্থিতিশীল রাখতে ‘জাতির মুক্তির সনদ’ হিসেবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com