1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় ফসলি জমি থেকে সাড়ে ছয় কেজি ওজনের গাঁজা গাছ উদ্ধার

  • আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১০.৫৩ পিএম
  • ৭৪ Time View
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ সদর উপজেলার চন্ডিপুর গ্রামস্থ শাওরা তলার মাঠের জনৈক টিটন (২৮)-এর চাষাবাদকৃত ফসলি জমি থেকে ৬ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি গাঁজা গাছ উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ১৪ অক্টোবর বিকেল ৪টার সময় স্থানীয় এক ব্যক্তি চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমানকে গাঁজা গাছ চাষের বিষয়ে ফোন দিয়ে অবহিত করেন। সংবাদের ভিত্তিতে, চুয়াডাঙ্গা সদর থানার এসআই (নিঃ) ওবাইদুর রহমান ও এএসআই আতিকুর রহমানসহ পুলিশের একটি দল তাৎক্ষণিক চন্ডিপুর গ্রামস্থ শাওরা তলার মাঠে অভিযান পরিচালনা করে। এ সময় টিটন (২৮)-এর ফসলি জমির মধ্যখান থেকে প্রায় ৯০ ইঞ্চি লম্বা ও ৬ কেজি ৫০০ গ্রাম ওজনের গাঁজা গাছটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান সবসময় অব্যাহত রয়েছে। তিনি জানান, সংবাদের ভিত্তিতে এই অভিযানে গাঁজা গাছ উদ্ধার করা হয় এবং এ বিষয়ে তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com