1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

দর্শনার মাদক নেটওয়ার্কের ‘মাদক সম্রাট’ মগরব গ্রেফতার, উদ্ধার ৪ কেজি গাঁজা

  • আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭.১৫ পিএম
  • ৪৮ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী এক বিশেষ অভিযানে মাদক নেটওয়ার্কের চিহ্নিত নেতা ‘মাদক সম্রাট’ মগরব আলীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বাজারমূল্যের ৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর-এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১৩ অক্টোবর) সকাল ০৯টা ৫০ মিনিটে দর্শনা থানাধীন দক্ষিণ চাঁদপুর বাসস্ট্যান্ডপাড়া মিঠাই ঘর নামক দোকানের সামনে অভিযান চালায় পুলিশ। এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এই অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানে মোঃ জয়নগর গ্রামের মৃত আজাদ আলীর ছেলে মাদক সম্রাট মগরব আলী (৪৪)-কে আটক করা হয় এবং তার কাছ থেকে ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে দর্শনা থানা পুলিশ বদ্ধপরিকর। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না।”

পুলিশের এই ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মাদকমুক্ত সমাজের প্রত্যয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে চলেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com