ট্রাস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি ৫০,০০০ কোটি টাকার আমানত অর্জনের উল্লেখযোগ্য মাইলফলক উদযাপন করেছে। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আহসান জামান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জনাব আহসান জামান চৌধুরী বলেন, “এই ৫০,০০০ কোটি টাকার মাইলফলকে পৌঁছাতে পেরে আমরা গর্বিত। তবে আমরা আশাবাদী যে ব্যাংকের সাম্প্রতিক ডিজিটাল রূপান্তর ও গ্রাহকদের জন্য আধুনিক ও আকর্ষণীয় পণ্যসমূহের মাধ্যমে আমরা খুব শিগগিরই পরবর্তী মাইলফলক অর্জন করতে সক্ষম হব।”
এই অর্জন ট্রাস্ট ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা, ধারাবাহিক প্রবৃদ্ধি এবং আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রতিশ্রুতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved